পাসপোর্ট  করাতে এসে রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ এএম

ভুয়া পরিচয়ে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে এসে আটক হয়েছেন ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক। গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানান, মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন রোহিঙ্গা যুবক ইয়াছিন। তার সঙ্গে কথা বলে সন্দেহ হলে নাম-ঠিকানা জিজ্ঞেস করা হয়। এ সময় তিনি সঠিকভাবে তার নাম-ঠিকানা বলতে পারেননি। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াছিন জানান, তিনি মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। মিয়ানমার থেকে গত ২০ দিন আগে বাংলাদেশে আসার পর তিনি কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯-এ থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত