‘লাশ নয়, বাবাকে জীবিত চেয়েছিলাম’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬ এএম

নিখোঁজের ১৮ দিন পর কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতের বিল এলাকা থেকে মোস্তাফিজুর রহমান নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সীমান্তসংলগ্ন রহমতের বিল এলাকা থেকে আজ সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। এর আগে ২ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

মোস্তাফিজুর রহমানের ছেলে মুস্তাফা কামাল বলেন, লাশ নয়, বাবাকে জীবিত চেয়েছিলাম। তিনি বলেন, সীমান্ত এলাকায় একটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে আমরা গিয়ে দেখি, সেটি আমার নিখোঁজ বাবার। স্থানীয় মানুষের সহযোগিতায় মরদেহ আঞ্জুমানপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়। 

তিনি জানান, তার বাবার চোখে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, এক দিন আগে হত্যা করে সীমান্তসংলগ্ন এলাকায় মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে।

তবে এ ঘটনায় মামলা করতে চায় না ভুক্তভোগীর পরিবার। মুস্তাফা কামাল বলেন, ‘মামলা করে কী হবে। আমরা কারও বিরুদ্ধে মামলা করব না। বাবাকে জীবিত ফেরত পাইনি। এখন আর মামলা করে কী হবে। আমরা কোনো ঝামেলায় যেতে চাই না। 

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত