সাড়ে ৩ মাস পর জামিনে মুক্ত মির্জা আব্বাস

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেপ্তার হওয়ার সাড়ে ৩ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে গতকাল ঢাকা রেলওয়ে থানায় করা মামলায় বিএনপির এ নেতার জামিন আবেদন মঞ্জুর করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ফলে গত ২৮ অক্টোবরের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে করা ১১টি মামলাতেই জামিন মঞ্জুর হয়।

মির্জা আব্বাসের আইনজীবী জানান, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর ৩১ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ছয়টি, রমনা থানায় চারটি এবং ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত