কোমলমতি বাচ্চাদের প্রাধান্য দিয়েই আবাসন করার পরামর্শ দিলেন দেশের স্বনামধন্য আর্কিটেক্ট নাহাস আহমেদ খলিল। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করে খোলা মাঠ ও খেলাধুলার পরিবেশ দেখে তিনি এ আহ্বান জানান। গতকাল সোমবার বিকেল ৫টায় রূপায়ণ সিটি উত্তরায় এলে তাকে স্বাগত জানান রূপায়ণ সিটি হেড অব প্ল্যানিং অ্যান্ড ডিজাইন (পিঅ্যান্ডডি), স্থপতি সৈয়দ আবদুল্লাহ রাজু।
এরপর তাকে অ্যাভিনিউ রোড, স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেশিয়াম, সুইমিংপুলসহ পুরো প্রকল্প ঘুরে দেখান।
আর্কিটেক্ট নাহাস আহমেদ খলিল বলেন, ‘সিঙ্গাপুর-মালয়েশিয়ায় আমি দেখেছি হাউজিং প্রকল্পে শিশুদের জন্য খেলার মাঠ, পার্ক অবধারিত থাকে। তখন সেখানকার শিশুরা ওই পার্কে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারে। আমাদের দেশের আবাসন প্রকল্পগুলোতে এ ধরনের সুবিধা অপ্রতুল। সেজন্য আমাদের আরও বেশি দায়িত্ব নিয়ে আবাসন প্রকল্প করতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এম মাহবুবুর রহমান, চিফ অপারেটিং অফিসার (সিওও) ব্রি. জে. এ বি এম সালাহ উদ্দিন (অব.), সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন।
