জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগে স্থায়ী চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাত ১০টায় সিন্ডিকেট সভা শেষে লিখিত বক্তব্য পাঠ করে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান।
২০২২ সালের ২১ নভেম্বর মাহমুদুর রহমানের বিরুদ্ধে নিজ বিভাগের এক নারী প্রভাষকের অন্তরঙ্গ ছবি ফাঁস হয়। একই সঙ্গে বিভাগের শিক্ষক পদে আবেদনকারী এক নারী শিক্ষার্থীর সঙ্গে ২৭টি অশ্লীল কথোপকথন প্রকাশিত হয়। যেখানে মাহমুদুর রহমানের বিরুদ্ধে জোরপূর্বক গর্ভপাত করানোর তথ্য আসে। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 'সত্যাসত্য যাচাই' কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদন সিন্ডিকেটে তোলা হলে প্রতিবেদন পূর্ণাঙ্গ হয়নি বলে 'স্পষ্টীকরণ' কমিটি করা হয়। এই কমিটির প্রতিবেদনে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে গত বছরের আগস্ট মাসে 'স্ট্রাকচার্ড' কমিটি করা হয়।
মাহমুদুর রহমান জনিকে স্থায়ী চাকরিচ্যুত করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সম্প্রতি গৃহবধূকে ধর্ষণকান্ডের পর গঠিত আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'নিপীড়নবিরোধী মঞ্চ'র আহ্বায়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলনের পর একটি সফলতা অর্জন করতে পেরেছি। আমরা চাই আমাদের বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলোও দ্রুত মেনে নেওয়া হোক।
