সালমান এফ রহমান

তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ এএম

স্মার্ট বাংলাদেশে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

গতকাল বুধবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে নবাবগঞ্জ ও দোহার উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘বীরত্বের জয়গান’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

সালমান এফ রহমান বলেন, ১৯৫২-এর ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আন্দোলন ছিল না, বরং এ আন্দোলনে মহান ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত