ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৭ এএম

নীলফামারীর জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার এক সহযোগীকে তিন বোতল ফেনসিডিলসহ পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জলঢাকা উপজেলার পার্শ্ববর্তী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ স¤পাদক রাজু আহম্মেদ রাজন (২৬) ও তার সহযোগী জুয়েল (২৪)।

গতকাল বুধবার মাদক মামলা দিয়ে লালমনিরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

ওসি আরও জানান, হাতীবান্ধা দিয়ে প্রায়ই ফেনসিডিল আনা-নেওয়া হয় এমন সংবাদের ভিত্তিতে পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালে ওই দুজন ফেনসিডিলসহ ধরা পড়েন।

নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল দেশ রূপান্তরকে বলেন, ‘এ ঘটনায় ছাত্রলীগ কোনো দায়ভার নেবে না। সেই সঙ্গে রাজনের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত