বিদ্যুতের মূল্য  বৃদ্ধি গ্রহণযোগ্য নয় : সিপিবি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

উৎপাদন ব্যয় বেশি বলে বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতাদের দাবি, সরকারের ভুলনীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়েছে। এর দায় সাধারণ জনগণ নেবে না।

গতকাল বুধবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) শর্তপূরণ করতে ভর্তুকি প্রত্যাহারের নামে জনগণের কাঁধে এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শুধু আমরা না বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন দাম না বাড়িয়ে বরং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো সম্ভব। সরকার সেদিকে এগোচ্ছে না। রেন্টাল, কুইক রেন্টাল এখনো বন্ধ করা হয়নি। বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল করা হয়নি। অপ্রয়োজনীয় বিদ্যুৎকেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকার বোঝা জনগণের কাঁধেই চাপানো হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত