গলায় ফাঁস দেওয়া মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট কাওমিয়া ফাজিল মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ফিরোজ কবির (২৩) দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাদুরিয়া গ্রামের আহমদুল হাছানের ছেলে এবং একই মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।  

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে তিনি মাদ্রাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ মরদেহ উদ্ধার করতে এসে মৃত ফিরোজের বাবার সঙ্গে ফোনে কথা বলে। কিছুদিন আগে ফিরোজ বিয়ে করেছে। ফিরোজের স্ত্রী তাকে চাটখিলে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক চাপ ও মানসিক হতাশা থেকে ফিরোজ আত্মহত্যা করেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত