রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ৯১ দশমিক ৭৫ শতাংশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ কেন্দ্রের ‘খ’ ইউনিটের পরীক্ষার সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ। তিনি বলেন, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা পরীক্ষা শেষ হয়েছে। আজকের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৮৮২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন নয় হাজার ৯৮৪জন। যা মোট পরীক্ষার্থীর ৯১ দশমিক ৭৫ শতাংশ।
উল্লেখ্য, আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামীকাল শনিবার ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দুই হাজার ১২০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া আগামী শুক্রবার (১ মার্চ) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১১ হাজার ৯২০জন পরীক্ষার্থী অংশ নেবেন।
