ভারতের হরিয়ানা রাজ্যে বন্দুকধারীদের হামলায় নাফি সিং রাঠি (৬৬) এবং দলটির আরেক নেতা নিহত হয়েছেন। নাফি ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) হরিয়ানা রাজ্য শাখার সভাপতি ও সাবেক বিধায়ক। গত রবিবার সন্ধ্যায় রাজ্যের ঝাজ্জার জেলায় অজ্ঞাত বন্দুকধারীরা তাদের ওপর আক্রমণ চালায়। এতে আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।
নাফি সিং রাঠি ঘটনার সময় নিজ গাড়িতে করে তার হরিয়ানার বাহাদুরগড়ের বাড়িতে ফিরছিলেন। মাঝপথে একটি রেলক্রসিংয়ে গাড়িটি থামার সময় গুলি ছোড়া হয়। এ সময় একটি গাড়ি থেকে পাঁচ ব্যক্তি নেমে এসে রাঠিকে গুলি শুরু করে। ঘটনাস্থলের রাঠি (৬৬) ও তার ওই সহযোগী নিহত হন।
