টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২৪০ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড। বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্র্তৃক শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন এলাকায় এই অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবনের পূর্ব পার্শ্বে নদীতে একটি স্পিড বোট হতে দুইজন ব্যক্তি তিনটি বস্তা নদীর পাড়ে নামায় এবং পরে বস্তাগুলো নিয়ে ঝাউবনের দিকে যেতে দেখা যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দিলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ওই বস্তা তিনটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস) ১ কেজি ও ২৪০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করেন। বিজ্ঞপ্তি
