ধর্মবিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইএমইডি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও প্রকল্পের কর্মকর্তাদের Management Skills for Project Executive শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্র্তৃক বাস্তবায়নাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ শুরু হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সরকারের সচিব) সুকেশ কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক (সরকারের যুগ্ম সচিব) মো. আব্দুল মোতালেব সরকার। বিজ্ঞপ্তি।
