উসকানি দিয়ে শ্রমিক অসন্তোষের অভিযোগ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৬ এএম

গাজীপুরের কালিয়াকৈরে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে নানা ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে একটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। সংগঠনটি শ্রমিকদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা চেষ্টা করছে এমন অভিযোগ করে গত মঙ্গলবার কারখানা কর্র্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। অবশ্য শ্রমিকদের ভাষ্য, সামনে ঈদ। এখন ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন হলে কর্র্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিতে পারে। তাই শ্রমিকরা এ মুহূর্তে কোনো ঝামেলা চাইছেন না।

কারখানা কর্র্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ স্পিনিং এবং হ্যামকো ফুটওয়্যার কারখানার শ্রমিক পরিচয়ে বৈঠক করে শ্রমিক ফেডারেশনের লোকজন। শ্রমিক আন্দোলনের কারণে কিছুদিন ধরে ওই কারখানা দুটি বন্ধ রয়েছে। ওই দুটি কারখানার কিছুসংখ্যক শ্রমিক বৈঠকে শামিল হন। এ সময় ওই শ্রমিকরা তাদের পাশের সচল লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও নানা গুজব জড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এ সময় এলাকাবাসীর ওই শ্রমিকদের সন্দেহ হলে তারা বহিরাগত শ্রমিক ও শ্রমিক নেতাদের ধাওয়া করে এলাকা থেকে বিতাড়িত করে দেন। ওইদিনের পর থেকে প্রায় প্রতিদিনই নানাভাবে লিবাস কারখানার শ্রমিকদের উসকানি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহিরাগতরা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত