পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:১৫ এএম

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা সরদার আয়াজ সাদিক দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় পরিষদের আইনপ্রণেতারা আয়াজ সাদিককে ২৩তম স্পিকার নির্বাচিত করেন। এরপর তাকে শপথবাক্য পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।

জাতীয় নির্বাচনের ২১ দিন পর গত বৃহস্পতিবার পাকিস্তান জাতীয় পরিষদের নতুন অধিবেশন বসে। এদিন শপথ নেন দেশটির নবনির্বাচিত আইনপ্রণেতারা (এমএনএ)। গতকাল দ্বিতীয় দিনের অধিবেশনে সরদার আয়াজ সাদিক ১৯৯ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই সমর্থিত মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট। স্পিকার নির্বাচনে ২৯১ জন এমএনএ ভোট দেন। এর মধ্যে একটি ভোট বাতিল ঘোষিত হয়।

জাতীয় পরিষদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর আয়াজ সাদিক তার নেতৃত্বে আস্থা রাখার জন্য পার্লামেন্টে সব প্রধান দলের নেতাদের ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত