ঝিনাইদহ সীমান্ত থেকে ৫টি সোনার বার উদ্ধার

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:০৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা। আজ শনিবার দুপুরে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার করে বিজিবি।

মহেশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন চোরাকারবারিরা ভারতে সোনা পাচার করছে। এমন খবরে বিজিবি সদস্যরা মাটিলা সীমান্তে অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। সেসময় প্যাকেটের ভেতর থেকে ৫টি সোনার বার উদ্ধার করে। যার ওজন ৫ কেজি। ৪ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের সোনার বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত