করোনা-ডেঙ্গু এক সপ্তাহে সর্বনিম্ন

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:০৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) এক সপ্তাহের মধ্যে সর্বনি¤œ করোনা রোগী শনাক্ত হয়েছে। আলোচ্য সময় ৪৬৯টি নমুনা পরীক্ষা করে ৩৪ রোগী পাওয়া গেছে। এ নিয়ে গত দুদিনে ৮৭ জন করোনা রোগী শনাক্ত হলো। এ সময় কেউ মারা যায়নি। এর আগে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি ৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দুদিন ধরেই করোনা রোগী শনাক্ত হার ৭ শতাংশের ঘরে রয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে বেশিরভাগ দিনই শনাক্ত হার ৮-১০ শতাংশের মধ্যে ছিল। এক দিন শনাক্ত হার ১১ শতাংশ ছাড়িয়ে যায়। 

১৪০০ ছাড়াল ডেঙ্গু রোগী : গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে। এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪০৭ জন। নতুন রোগীদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী। মোট রোগীর মধ্যে ৬৩ শতাংশ বা ৮৯১ জন পুরুষ ও ৩৭ শতাংশ বা ৫১৬ জন নারী। সে হিসেবে আক্রান্ত অনুপাতে নারীর মৃত্যু বেশি। এ বছর মৃত্যুর ১৯০ জন বা ৫৯ শতাংশ নারী ও ৭ জন বা ৪১ শতাংশ পুরুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত