অভিমানে জাতীয় দল থেকে অবসর রোমান সানার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৪:২৪ এএম

অভিমানে বাংলাদেশ জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা আরচার রোমান সানা। এত বড় সিদ্ধান্তটা তার হুট করে নেওয়া নয়। গত কয়েক দিন ধরেই খেলা ছাড়ার ব্যাপারে ভাবছিলেন। নিজের সিদ্ধান্ত চিঠি আকারে বাংলাদেশ আরচারি ফেডারেশনকে জানিয়েও ছিলেন।

তবে প্রায় তিন সপ্তাহ হয়ে গেল, চিঠি পাওয়ার পর ফেডারেশন থেকে কোনো যোগাযোগ তার সঙ্গে করা হয়নি। বিষয়টি দেশ রূপান্তরকে রবিবার নিজেই জানিয়েছেন রোমান। ‘অনেক দিন ধরেই কাঁধের চোটের সঙ্গে লড়াই করছি। এখন আর মানসিক চাপ নিতে পারি না, কষ্ট পাই। বয়সও মনে হয় বেশি হয়ে গেছে। আমার কী সমস্যা সেটা বললে কেউ বুঝতে চায় না। এখন আমার একটু মানসিক শান্তি দরকার। জাতীয় দল ছাড়লে আশা করি মানসিক শান্তি পাব।’ তিনি বলেন, ‘টাকা-পয়সা তো দরকার ভবিষ্যতের জন্য। ব্যবসা-বাণিজ্য করব। তাছাড়া জাতীয় দলে আগের মতো সুযোগ-সুবিধা নেই, কোনো কিছু নেই। এখন যারা নতুন আছে, তারা ভালো করছে। আশা করি তারা আরও ভালো করুক।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত