মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৫৭ এএম

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত রবিবার রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে নিহত ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সময় রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম)  সহকারী পরিচালক আহমেদ মুকলিস মুক্তার।

তিনি বলেন, খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচ কর্মীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত