রাজধানীর শাহবাগ থানার ভেতরে জব্দ করে রাখা গাড়িতে লাগা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তাদের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
অগ্নিকান্ডের বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় শাহবাগ থানার একাধিক কর্মকর্তাকে ফোন করে সাড়া পাওয়া যায়নি।
