সিপিবির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:২৩ এএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দিবসটি উপলক্ষে সারা দেশে পতাকা উত্তোলন, দলীয় সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সিপিবি সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে যারা পার্টিতে অবদান রেখেছেন ও রাখছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত