ভারতের কৃষকদের ‘দিল্লি চলো’ আবারও শুরু

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১২:১৭ এএম

ভারতের কৃষকরা আবারও তাদের ‘দিল্লি চলো’ অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য হলো, পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে দেশের রাজধানী দিল্লিতে পৌঁছানো। প্রথম দফার কর্মসূচিতে যেভাবে কৃষকদের ঠেকাতে তৎপর ছিল নিরাপত্তা বাহিনী, এখনো ঠিক একইভাবে সক্রিয় তারা।

ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের প্রায় ৩৫০টি কৃষক সংগঠন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষকদের বিরুদ্ধে বিদ্যমান মামলা প্রত্যাহার, শস্যবীমা এবং আরও নানা দাবিতে দিল্লি চলো কর্মসূচির ডাক দেয়। কিন্তু পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের পথে বিছানো হয়েছে পেরেক। রাস্তায় কংক্রিটের ব্যারিকেডের পাশাপাশি পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে কৃষকদের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখা হয়েছে। তবে কৃষকরা মরিয়া। তারা কয়েক কর্মসূচি স্থগিত রাখার পর আবারও তৎপর হয়ে উঠেছে।

এদিকে কৃষক সংগঠনগুলোর সূত্র জানিয়েছে, নরেন্দ্র মোদির সরকার ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকতে দিতে চাইছে না। তাই তারা ট্রাক্টর ছাড়াই দিল্লিতে প্রবেশ করার পরিকল্পনা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত