বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় উদযাপন হয়েছে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত সোমবার এসব অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনরা অতিথি হিসেবে থেকে দেশ রূপান্তরকে শুভকামনা জানান। এ সময় বক্তারা বলেন, ‘স্বল্পসময়ে দেশ রূপান্তর পাঠকের কাছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের পাঠক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সংবাদপত্রের এজেন্ট-হকার ও শুভানুধ্যায়ীরা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
দিনাজপুর : অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন, বীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. ডিসি রায়, প্রেস ক্লাব সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সিনিয়র সহসভাপতি কংকন কর্মকার, বিরামপুর প্রেস ক্লাব সভাপতি মোর্শেদ মানিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিনিধি কুরবান আলী।
জয়পুরহাট : জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবিনা আক্তার চৌধুরী, সদর থানার ওসি হুমায়ুন কবির প্রমুখ।
গাইবান্ধা : আলোচনার পর অতিথিদের নিয়ে কেক কাটেন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রেজাউল হক প্রমুখ।
শিবচর (মাদারীপুর) : শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মিলনায়তনে গত সোমবার সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কেটে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন খলিফা প্রমুখ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম প্রমুখ।
পীরগঞ্জ (রংপুর) : পীরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে গত সোমবার দুপুরে কেক কাটা ও আলোচনা সভা হয়। প্রেস ক্লাব সভাপতি জুয়েলের সভাপতিত্বে ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি এমএ রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা। আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক নজির হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহীল বাকী বাবলু প্রমুখ।
