নবীনগরে প্রার্থীকে লাঞ্ছনার অভিযোগে আটক ৯

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:২৯ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপনির্বাচনে নবীনগর উপজেলা কেন্দ্রে চেয়ারম্যান পদের এক প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৮টায় ভোটগ্রহণের ১০ মিনিট আগে উপজেলা পরিষদ গেইটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঞ্ছনার অভিযোগে ৯জনকে আটক করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোট শুরুর ১০ মিনিট আগে পরিষদ গেইটে দাঁড়িয়ে থাকার সময় ঘোড়া প্রতীকের প্রার্থীকে গালমন্দসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি  হাসান সারোয়ার, রঞ্জন সাহা, ওমর ফারুক, মাইনুল হোসেন রাজু, এমরান, প্রশান্ত দাস, আল কায়েস, ইমাম হোসেন ও সুবীরকে আটক করে।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, ঘটনাটি ভোটগ্রহণের আগে, এখানে সামান্য কথা কাটাকাটি করে হাতাহাতি হয়েছে, আমরা জিজ্ঞাসাবাদের জন্য ভিপি হাসান সারোয়ারসহ ৯জনকে আটক করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত