চা কোম্পানির কোটি টাকার মালামাল চুরি ৬ জন গ্রেপ্তার

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:৩০ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর উজলীর আমতলী এলাকার একটি চা কোম্পানির আঞ্চলিক ডিপো থেকে প্রায় কোটি টাকার মালামাল লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, ডিপো ইনচার্জ শামীম আল মামুন (৩১), ভ্যানগাড়ি চালক সালমান আহমেদ (২২), রুবেল আহমেদ (৩৩), পাভেল ইসলাম মেহেদী (৩২), হোসেন মন্ডল (৩৫) ও আহসান হাবিব (৪৪)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত