ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক মিয়া (৩৫) নামে এক মাদকের কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার হোমনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ওই শিশু তার বান্ধবীর নানাবাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলে। এ সময় স্থানীয় মাদকের কারবারি ফারুক মিয়া তাকে পথ দেখিয়ে দেবে বলে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
