চিঠি লিখে আ. লীগ নেতার আত্মহত্যা

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:৩৪ পিএম

নগরে ঋণগ্রস্ত থাকার হতাশা থেকে জাহিদুল আলম মিন্টু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছেন। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় নগরের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার নিজের বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরের ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মিন্টু সংসদ সদস্য এম এ লতিফের অনুসারী ছিলেন। সম্প্রতি জাতীয় নির্বাচন নিয়ে সংসদ সদস্য লতিফের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। মিন্টুর স্ত্রী এমপি লতিফের নারী সংগঠন নারী শক্তির সাথে যুক্ত আছেন। ওই সংগঠনে যুক্ত থাকায় মিন্টুর সাথে তার স্ত্রীর বিরোধ চলছিল।

বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার জানান, জাহিদুল আলম নিজের বাসাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন।

এছাড়া পারিবারিক বিষয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে চিরকুটে তিনি ঋণের কারণে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন।

পুলিশ জানায়, রবিবার দুপুরে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে চলে যায়। বিকেলে কোনো সাড়াশব্দ না পেলে জাহিদুলের ছোট ভাই দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন—গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে জাহিদুল আলম মিন্টুর নিথর দেহ ঝুলছে। কী কারণে মিন্টু আত্মহননের পথে যান সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি মনজুর কাদের মজুমদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত