দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান হোসেন দুলালকে মারধর করার প্রতিবাদে পৌরসভার নাগরিক সেবা বন্ধ করে দিয়েছেন পৌরসভার কাউন্সিলররা। এতে জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন দরকারে পৌরসভায় সেবা নিতে আসা ব্যক্তিরা বিড়ম্বনায় পড়েছেন। সেবা নিতে এসে তারা বাড়ি ফিরে যাচ্ছেন।
গতকাল সোমবার সকালে পৌরসভার কাউন্সিলররা বৈঠক করে পৌরসভার নাগরিক সেবা বন্ধ করে দেন।
ওয়ার্ড কাউন্সিলর ইমরান হোসেন দুলাল বলেন, ‘৮ মার্চ দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে মারধর করে তারা। এ ঘটনায় আইনের আশ্রয় নিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
