না.গঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ দোকানি দগ্ধ

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০১:৩৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হারুন মিয়া (৫০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধ হারুন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের কাঠেরপুল এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুমার নামাজ শেষে চায়ের দোকান খোলেন হরুন। চুলায় আগুন দিলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে দোকানটিতে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন আগুন নিভিয়ে হারুনকে হাসপাতালে নিয়ে যান। হারুনের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে জমে ছিল দোকানটিতে। ম্যাচ দিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত