হোটেলে মিলল মুরগির পচা ৩০ কেজি মাংস

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৩:০৬ এএম

বগুড়া শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে মুরগির পচা মাংস মজুদের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নবাববাড়ি সড়কের রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টর একজন কর্মচারী পাশের ফতেহ আলী বাজারে মুরগির মাংস কাটাতে নিয়ে গেলে স্থানীয় লোকজন পচা গন্ধযুক্ত মাংস দেখে তাকে আটক করে। মুরগির ৩০ কেজি পচা ও দুর্গন্ধযুক্ত মাংস হোটেল কর্র্তৃপক্ষের ফ্রিজে সংরক্ষিত ছিল। তিনি আরও জানান, রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক চয়ন কুমার পাল অপরাধ স্বীকার করায় দুই লাখ জরিমানা আদায় করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত