অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নতুন মুখ লিসা

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম

বাংলাদেশ জাতীয় নারী দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার শামিমা সুলতানার ইনজুরিতে কপাল খুলেছে ফারজানা হক লিসার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। 

প্রথমবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২১ মার্চ থেকে। সিরিজটি ২০২২-২৫ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের একটি অংশ।

সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছে বিসিবি। আগের দল থেকে বাদ পড়েছেন লতা মণ্ডল ও শরিফা খাতুন।  তবে দুজনই আছেন স্ট্যান্ডবাই তালিকায়।

নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘শামিমার অস্ত্রোপচার প্রয়োজন। তার ব্যাকআপ হিসেবে  উইকেটকিপার লিসাকে দলে নেওয়া হয়েছে।’

গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে ৬ ইনিংসে ৩৬.২০ গড়ে ১৮১ রান করেন ২৫ বছর বয়সী লিসা।

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।

স্ট্যান্ড বাই

ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, লতা মণ্ডল।

নতুন মুখ:

ফারজানা হক লিসা।

বাদ পড়েছেন:

শামিমা সুলতানা (ইনজুরি), শরিফা খাতুন, লতা মণ্ডল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত