ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)। গতকাল শনিবার ভোরে থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল হাইয়ের ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা, প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগসহ জেলার নানা শ্রেণিপেশার মানুষ।
আব্দুল হাইয়ের মরদেহ কখন দেশে আনা হবে বা জানাজা ও দাফন কখন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।
