সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে সভা

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:৫৭ এএম

কক্সবাজারের একটি রিসোর্টে মাদক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক নাজমুল সাঈদ ও সিনিয়র চিত্রগ্রাহক কাজী মোহাম্মদ ইসমাইলকে নির্যাতনের ঘটনাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা-মামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা হয়েছে।

গতকাল শনিবার সকালে প্রেস ক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের যৌথ আয়োজনে পৌর শহরের শহীদ হারুন সড়কে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা হয়।

প্রেস ক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাঈদ পারভেজ তুহিন, সাইমুম সাব্বির শোভন, আব্দুল আজিজ, আরিফুজ্জামান আকন্দ, খাদেমুল বাবুল, ময়না আকন্দ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত