চাঁদপুর লঞ্চঘাট থেকে ১৬ কজি গাঁজাসহ এক মাদককারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্র্তৃক চাঁদপুর জেলার চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহআলী প্লাস নামে একটি লঞ্চে থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহ হয়। তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৬ কজি গাঁজা পাওয়া যায়। তার নাম নুরুজ্জামান শেখ (৩৫)। পরে তাকে আটক করে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি
×
