যাত্রাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৩:২১ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি বাসা থেকে নয়ন (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে কুতুবখালী বড় মসজিদসংলগ্ন খোরশেদ মাদবরের বাড়ি থেকে নয়নের লাশ উদ্ধার করা হয়। সে যাত্রাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

নয়নের বাবা রাজা মিয়া জানান, তাদের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। কুতুবখালী এলাকায় ওই বাড়িতে ভাড়া থাকেন। তিনি যাত্রাবাড়ীতে মাছের ব্যবসা করেন। নয়ন পড়ালেখার পাশাপাশি তার ব্যবসায় সময় দিত। তিনি জানান, জেদি স্বভাবের ছিল নয়ন। আগের রাতে সে জানায়, তার মোবাইল ফোনটি পুরনো হয়ে গেছে। নতুন একটি ফোন কিনে দিতে। তখন তিনি রাজি হন। এরপর গতকাল সকালে হঠাৎ করেই নয়ন তার রুমের দরজা বন্ধ করে দেয়। তার মা ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে খবর দিলে বাসায় গিয়ে দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে নয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত