টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:১৪ এএম

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বঙ্গবঙ্গু সেতু পূর্ব এলাকায় ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনমাস্টার শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত