বিএসএমএমইউ

নতুন ভিসি ডা. দীন মো. নূরুল হক দায়িত্ব নেবেন ২৯ মার্চ

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০২:৫৪ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক আগামী ২৯ মার্চ দায়িত্ব নেবেন। তিনি বর্তমান ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৪ বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বিএসএমএমইউর নতুন ভিসি হিসেব নিয়োগ দিয়েছেন। গত ১১ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রোগীদের কাছে ননী ডাক্তার নামে খ্যাত অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত