চাকরির প্রলোভনে টাকা লুট, প্রতারক গ্রেপ্তার

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:৫০ এএম

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য মোয়াজ্জেম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল মঙ্গলবার এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।

মাহফুজুল আলম রাসেল জানান, সোমবার গভীর রাতে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ জানুয়ারি এ কে এম মঞ্জুরুল হক তপু নামে এক ব্যক্তির ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে আকর্ষণীয় বেতনে অনলাইনে চাকরির একটি বার্তা আসে। বার্তায় ঘরে বসে পার্টটাইম ও ফুলটাইম চাকরির করতে পারবে। পরে চাকরি পাওয়ার আশায় ভুক্তভোগী মঞ্জুরুল হক প্রতারকদের কথামতো তাদের দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠান। এরপর প্রতারকরা ভুক্তভোগীকে টেলিগ্রামের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করে নেয়। প্রতিদিন বেতন পেতে হলে প্রথমে কিছু টাকা দিতে হবে জানিয়ে প্রতারকরা ভুক্তভোগীকে আরও টাকা পাঠানোর জন্য বলে। ভুক্তভোগী সরল বিশ্বাসে প্রতারকদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক ধাপে সর্বমোট ২ লাখ ৮১ হাজার টাকা পাঠান। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকরা ভুক্তভোগীকে তাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত