দেশের জনগণ ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে : আব্বাস

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৩:৩৮ এএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমাদের যুদ্ধ চলছে। অঘোষিত স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধে দেশের প্রতিটি মানুষকে শরিক হতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার সব পেশার মানুষকে। কেননা আমরা এখন ত্রিশঙ্কু অবস্থায় আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা অসংগতি দেখা দিয়েছে।’

গতকাল বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আফসোস করে বলেন, ‘আমরা কি এই দেশ চেয়েছিলাম? ৭১ সালে অন্য দেশ থেকে বাংলাদেশকে কেন স্বাধীন করেছিলাম?’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত