আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণাঞ্চলে ক্রমান্বয়ে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা ফসলের উৎপাদন কমাচ্ছে। মানুষের জীবনকে সংকটময় করে তুলছে। এ থেকে পরিত্রাণ পেতে দ্রুত সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে পটুয়াখালীর পানি জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানি জাদুঘরের সদস্য সচিব জয়নাল আবেদীন।
সংবাদ সম্মেলনে বলা হয়, পানি শান্তি সৃষ্টি করতে পারে, আবার সংঘর্ষেরও জন্ম দিতে পারে। পানির চাহিদার ভারসাম্য রক্ষা; সুষম, ন্যায্য ও টেকসই ব্যবহার এর থেকে উত্তরণ ঘটাতে পারে। জনস্বাস্থ্য, সমৃদ্ধি, খাদ্য, অর্থনৈতিক উৎপাদনশীলতা ও পরিবেশের অখ-তার জন্য এটি গুরুত্বপূর্ণ।
এতে আরও বলা হয়, বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামত করতে হবে। চাষ সুবিধার জন্য সøুইসগেট ও কালভার্টগুলোর নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকদের হাতে দিতে হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
