প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায়। গতকাল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন শ্রমিক নিতে চায়। এরপর পর্যায়ক্রমে তারা আরও দক্ষ জনবল নেবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয় কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে।
