৬৮ মুক্তিযোদ্ধাকে একই পোশাকে সংবর্ধনা

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:৪৭ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাদের একই রঙের পোষাক (ব্লেজার) পরিধান করিয়ে  তাদের সংবর্ধিত করা হয়। 

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত