মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় সীমান্তের শূন্য রেখায় এ যৌথ অনুষ্ঠানে দুই দেশের সীমান্তরক্ষীরা অংশ নেন।
দুই বাহিনীর একটি চৌকস দল সামরিক নিয়মে এক কমান্ডে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সালাম ও বিউগলে সুরের মাধ্যমে সম্মান জানান নিজ নিজ দেশের জাতীয় পতাকাকে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল শরিফুল ইসলাম মেরাজ, ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার রাজীব ভাতসরাজসহ দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অপরদিকে, দিনাজপুরের হিলি সীমান্তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
