গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলায় দুজন আহত

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:৫১ এএম

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাতের এ ঘটনায় জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আহতরা হলেন বানিয়ারচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাঈম ও কাইয়ুম।

স্থানীয় সূত্রে জানা যায়, জেএল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে আলামিন ও কাজল সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে আলামিন ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কাজল সরকারের লোকজন। এ সময় দুজন আহত হলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। জয়দেবপুর থানার ওসি ইবরাহিম খলিল বলেন, ‘ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এই ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত