লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল দিবেইবাহর বাসভবন লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। হামলায় বাসভবনের কিছু ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন লিবিয়ার একজন মন্ত্রী। গত রবিবার বাসভবন লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা হয়।
প্রত্যক্ষদর্শী দুজন জানান, তারা সাগরের কাছে ত্রিপোলির বিলাসবহুল এলাকা হায়ে আন্দালুস পাড়ায় যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন সেখানে প্রচ- বিস্ফোরণের শব্দ শুনেছেন। এই এলাকাটি ভূমধ্যসাগরের তীরবর্তী।
বিস্ফোরণের পর এলাকাটির চারপাশে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
