নিরাপদ ও আরামদায়ক যাত্রায় দেশের বিভিন্ন গন্তব্যে মানুষের পছন্দের বাহন ট্রেন। কিন্তু স্বাভাবিক সময়েই রেলওয়ের সক্ষমতার চেয়ে যাত্রীর চাহিদা অন্তত ৮ থেকে ১০ গুণ। বিভিন্ন উৎসবে বিশেষ করে ঈদের সময় এই চাহিদা বেড়ে অন্তত ১৫ থেকে ২০ গুণে দাঁড়ায়। চাহিদামতো টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে আয় কম হওয়ায় রেল লোকসান গুনছে প্রতিবছর।
বিস্তারিত পড়ুন
ঈদুল ফিতর উপলক্ষে এবারও দূরপাল্লার বেশিরভাগ বাসে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। যাত্রীরা বলছেন, কয়েকটি পরিবহনে ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া অনেক বাসে অর্ধেক যাত্রায়ও সংশ্লিষ্ট রুটের শেষ গন্তব্যের টিকিটের মূল্য পরিশোধে বাধ্য করা হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বিস্তারিত পড়ুন
পদ্মা সেতু চালুর পর ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী লঞ্চের যাত্রী কমলেও ঈদ সামনে রেখে তা বাড়তে শুরু করেছে। অথচ কয়েক সপ্তাহ আগেও লঞ্চে ছিল যাত্রীর তীব্র সংকট। লঞ্চের যাত্রীদের অধিকাংশই বৃহত্তর বরিশাল অঞ্চলের। বাকিরা চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ ও নোয়াখালীর হাতিয়ার। সড়কপথে যানজটের ভোগান্তি পোহানোর শঙ্কার পাশাপাশি অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই লঞ্চে বাড়ি যাচ্ছেন। দিন দিন যাত্রী বাড়বে বলে আশা করছেন লঞ্চ মালিক সমিতির নেতারা।
বিস্তারিত পড়ুন
সাকিব অর্ণবের গ্রামের বাড়ি কক্সবাজার। ঈদের ছুটিতে বাড়িতে যাবেন ৮ এপ্রিল। বিমানের টিকিট কিনতে গেলে দাম শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ৭ হাজার টাকার টিকিটের দাম হাঁকা হচ্ছে ১৬ হাজার টাকা। যানজট এড়াতে ও দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছতে একটি এয়ারলাইনসের টিকিট কেনেন তিনি। তার মতোই জুলহাস নামের এক চাকরিজীবী যশোরে যাওয়ার জন্য ৫ হাজার টাকা দামের টিকিট কেনেন ৯ হাজার টাকায়। তাদের মতোই এখন বিমানের টিকিট চড়াদামে কিনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। বেশি দাম দিয়েও কেউ কেউ টিকিট পাচ্ছেন না। বিমানের টিকিটেরও একটা উল্লেখযোগ্য অংশ সিন্ডিকেটের দখলে গেছে বলে অভিযোগ উঠেছে।
বিস্তারিত পড়ুন
সক্ষমতার ২০ গুণ যাত্রী রেলে
বরাবরের মতোই বাড়তি ভাড়া বাসে
পদ্মা সেতুও কমাতে পারেনি লঞ্চের ভিড়
মধ্যবিত্তের বিলাসী বিকল্প বিমান