বিষয় : বাংলা
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
৯. ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. নিচয় খ. শর্বরী
গ. অভ্র ঘ. জলধি
১০. ‘মণিকাঞ্চন যোগ’-এর সমার্থক বাগধারা কোনটি?
ক. দহরম-মহরম খ. কেতা দুরস্ত
গ. সোনায় সোহাগা ঘ. শিরে সংক্রান্তি
১১. শব্দের আভিধানিক অর্থই
ক. বাচ্যার্থ খ. লক্ষ্যার্থ
গ. যোগ্যতা ঘ. আসক্তি
১২. ‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারা
ক. আকাশ কুসুম খ. অমাবস্যার চাঁদ
গ. একাদশে বৃহস্পতি ঘ. অরণ্যে রোদন
১৩. ‘অন্ধ অনুকরণ’-এর বাগধারা কী?
ক. গৌরচন্দ্রিকা খ. গড্ডালিকা প্রবাহ
গ. চর্বিত চর্বণ ঘ. হ্রস্ব দীর্ঘ জ্ঞান
১৪. ‘নয় ছয়’ বাগধারাটির অর্থ কী?
ক. চির অশান্তি খ. ভীষণ চক্রান্ত
গ. অপচয় ঘ. মীমাংসা
১৫. কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. আদায়-কাঁচকলায় খ. অহি-নকুল
গ. রুই-কাতলা ঘ. দা-কুমড়া
১৬. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. অশনি খ. অভ্র
গ. বিভাবরী ঘ. নীলাম্বু
১৭. ‘বসুন্ধরা’ শব্দের সমার্থক কোনটি?
ক. পর্বত খ. পৃথিবী
গ. মাতা ঘ. সমুদ্র
১৮. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. আগুন খ. সূর্য
গ. নদী ঘ. পানি
উত্তর
৯. ঘ, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. খ, ১৪. গ, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ
গ্রন্থনা : পারভেজ হোসেন
