চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলে জিতে এগিয়ে আছে বার্সেলোনা। তাই আজ যেকোনো ব্যবধানে ম্যাচ ড্র কিংবা জিতলে ২০১৯ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে বার্সেলোনা।
পিএসজির জন্য সেমিতে যাওয়ার পথটা একটু কঠিন। শুধু ম্যাচ জিতলে হবে না, তাদের জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে; অর্থাৎ ২-০, ৩-১ এমন ব্যবধানে। বার্সেলোনা কোচ জাভি দ্বিতীয় লেগেও জয় চান। তিনি বলেন, ‘আমরা পিএসজির থেকে বল কেড়ে নিতে চাই এবং ম্যাচ জিততে চাই। তারা আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা নেবে। আমি দেখছি প্রথম লেগের মতোই হবে ম্যাচ।’ বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল ২০১৫তে। তখন কাতালান ক্লাবটির কোচ ছিলেন লুইস এনরিকে। তিনি এখন পিএসজির কোচ। জাভি বলেন, ‘লুইস (পিএসজি কোচ) বসে থাকবে না, সে আমাদের চাপের মধ্যে ফেলতে চাইবে। সেমিফাইনালে উঠতে হলে আমাদের সেরাটা দিতে হবে।’
আজ অপর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড আতিথেয়তা দেবে আতলেতিকো মাদ্রিদকে। প্রথম লেগে আতলেতিকো ২-১ গোলে হারায় ডর্টমুন্ডকে।
