বিবৃতিতে ফখরুল

সড়ক দুর্ঘটনা বেড়েছে সরকারের উদাসীনতায়

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:২৬ এএম

সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর তেঁতুলতলা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন ফখরুল। তিনি বলেন, ‘দেশব্যাপী প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ যারা প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে, তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। বর্তমানে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে।’

বিবৃতিতে মির্জা ফখরুল নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সারা দেশেই প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত