ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করতে রাশিয়ার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে পোল্যান্ড। এই পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে এক পোলিশকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি রাশিয়ার গোয়েন্দাদের সহযোগিতা করছেন।
গ্রেপ্তার হওয়া পোলিশের নাম পাওয়েল কে। তিনি পোল্যান্ডে অবস্থিত জেলেনস্কির ব্যবহার করা বিমানবন্দর থেকে তথ্য সংগ্রহ করেছিলেন।
বিমানবন্দরটি পোল্যান্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইউক্রেনের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে আট বছর কারাদ- ভোগ করতে হবে তাকে। এ সংক্রান্ত তদন্ত চলছে।
